দেশের অর্থনীতিতে এসএমই খাতের গুরুত্ব ও অবদান বিবেচনা করে এবং সিএমএসএমই উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে আকর্ষণীয় সুদ হারে এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন, এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন, এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং এনসিসি এসএমই বিজনেস অ্যাকাউন্ট নামে নতুন চারটি পণ্যসেবা চালু করেছে এনসিসি ব্যাংক। ঢাকাস্থ এনসিসি ব্যাংক ভবনে সম্প্রতি এসএমই রিলেশনশিপ ম্যানেজারদের এক সম্মেলনে এ পণ্যসেবার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম. শামসুল আরেফিন। এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ইমার্জিং বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, এসভিপি ও মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি এবং নারী ব্যাংকিং ও সাসটেনেবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিগাত মমতাজ, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং হেড অব সিআরএম-সিএমএসএমই মো. সোলায়মান-আল-রাজীসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













