বন্দরনগরী চট্টগ্রামের হাটহাজারী ও নাজিরহাট উপশহরে আরও দুটি নতুন ডিজিটাল বুথ চালু করল লংকাবাংলা সিকিউরিটিজ। এ সময় উভয় বুথে পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক প্রধানসহ হাটহাজারী ও নাজিরহাট ডিজিটাল বুথের ম্যানেজাররা এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফফাত রেজা বলেন, দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা ত্বরান্বিত করতে লংকাবাংলা সিকিউরিটিজ সারা দেশজুড়ে অসংখ্য নতুন ব্রাঞ্চ ও ডিজিটাল বুথ সংযোজন করেছে। এ ছাড়া ওই অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আমির হোসেন বলেন, লংকাবাংলা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে গ্রাহক পর্যায়ে পুঁজিবাজারে বিনিয়োগকে আরও সহজ করেছে এবং ভবিষ্যতে তথ্যভিত্তিক ও পেশাদার বিনিয়োগকারী গড়ে তুলতে সাহায্য করবে।
সর্বশেষ
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল
এসবিএসি ব্যাংক পিএলসির আমানত এক বছরের ব্যবধানে ১৫ শতাংশ বৃদ্ধিতে ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক...
পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন
আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন...
রেমিট্যান্স সেবায় গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
রেমিট্যান্স সেবায় অনবদ্য অবদান রাখার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে গোল্ড অ্যাওয়ার্ড দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। ১২ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল...
শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজারি কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি...
কুইন্স নার্সিং কলেজের ফি সংগ্রহ করবে মেঘনা ব্যাংক
ডিজিটাল সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি এবং কুইন্স নার্সিং কলেজের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়...














