কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ওসিএআইবি

0
24

বাংলাদেশে কার্যরত চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (ওসিএআইবি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ঢাকায় এমটিবির করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং ওসিএআইবির প্রেসিডেন্ট ফেলিক্স ওয়াই. সি. চ্যাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এমটিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফারুক, এমএনসি ব্যাংকিং বিভাগের প্রধান ইন্তেখাব আলম জিলানী, হোলসেল ব্যাংকিং বিভাগের ক্লাস্টার প্রধান মাসরু হোসেন, কমিউনিকেশন বিভাগের প্রধান মো. রজার ইবনে আজাদ, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার কাজী সাবরীম হোসেন, রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মদ জুনায়েদ এমরান এবং চায়না ডেস্কের রিলেশনশিপ ম্যানেজার কামরুল হাসান উপস্থিত ছিলেন।
ওসিএআইবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওসিএআইবির প্রেসিডেন্ট ফেলিক্স ওয়াই. সি. চ্যাং, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ভিভিয়ান হুয়াং, ডেপুটি সেক্রেটারি জেনারেল লি তাই পেং (ইভান), ভাইস প্রেসিডেন্ট লিসা লু এবং এক্সিকিউটিভ ডিরেক্টর স্টিভেন ঝ্যাং।