কুমিল্লায় ব্যাংক এশিয়ার রেমিট্যান্স সুরক্ষা প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
29

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংর উদ্যোগে ১৬ মে) কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারে রেমিট্যান্স সুরক্ষা বিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ এবং এজেন্ট ব্যাংকিং বিজনেস কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের সহায়তায় পরিচালিত লিভিং নো ওয়ান বিহাইন্ড ইন দ্য ডিজিটাল এরা ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মির্জা আজহার আহমদসহ প্রধান কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউএনসিডিএফের প্রতিনিধি মো. ইকবাল হোসেন ও হারুন অর-রশিদ মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।