টাঙ্গাইলের জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্মেলনে দেশের ৩৪টি ব্যাংক এবং টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক হিসাবের গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান করাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা, সহকারী পরিচালক মো. ইমরুল হাসান, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের সহকারী পরিচালক মো. আকরাম হোসেন এবং টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী, হেড অব অপারেশনস অ্যান্ড ডিক্যামেলকো শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী; হেড অব অ্যান্ড ইনস্পেকশন মোহাম্মদ আব্দুল মজিদ, হেড অব এগ্রিকালচার শরীফ হাসান মামুন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।














