এনসিসি ব্যাংক কর্তৃক ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ছাতা প্রদান

0
103

এনসিসি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ১ হাজারটি ছাতা প্রদান করেছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গানির কাছে প্রতীকীভাবে একটি ছাতা হস্তান্তর করেন। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম এবং করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকিং কার্যক্রমের বাইরে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্যাংক শুধু মুনাফাই করে না বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, চিকিৎসা ও কৃষি ক্ষেত্র ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ১ হাজারটি ছাতা প্রদান করা হয়েছে। সামাজিক উন্নয়নে এনসিসি ব্যাংকের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।