এনসিসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
40

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য ২১ শতাংশ (১৭ শতাংশ নগদ + ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। ২৪ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন।
সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালকবৃন্দ সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত হন। এ সময় ব্যাংকের শেয়ারহোল্ডাররা অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এ ছাড়া ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. খোরশেদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস সভায় উপস্থিত ছিলেন। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীতি হিসাব, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন ও বহিঃনিরীকদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।