এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

0
151

এনসিসি ব্যাংকের ঋণ, সিএমএসএমই বিভাগের শীর্ষ নির্বাহীসহ অন্যান্য সিনিয়র ব্যবস্থাপক ও কর্মকর্তাদের অংশগ্রহণে ডিফারেন্ট সিএমএসএমই রিফাইন্যান্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি স্কিম অব বাংলাদেশ ব্যাংক শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শরাফত উল্লাহ খান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিআরও মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মো. শামস তিবরীজ ভূঁইয়া ও ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মো. অলিউল ইসলাম কর্মশালায় বক্তব্য প্রদান করেন।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বর্তমানে ব্যাংকিং ব্যবসায় সিএমএসএমইয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক এই সেক্টরে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শরাফত উল্লাহ খান বিভিন্ন সিএমএসএমই রিফাইন্যান্স এবং ক্রেডিট গ্যারান্টি স্কিমের বিষয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য প্রদান করেন।