এনসিসি ব্যাংকের উদ্যোগে ব্যামেলকোদের জন্য মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ক্যামেলকো মো. রাফাত উল্লা খান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন ও মো. হাফিজুর রহমান খান, এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি ও ডেপুটি ক্যামেলকো মো. বাকের হোসেন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান, করপোরেট শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য শীর্ষ নির্বাহী এবং সিসিইউর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ১২৮ জন ব্যামেলকো অংশগ্রহন করেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













