আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়াও বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেনকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে কৃষি সচিব করা হয়েছে। এই তিনজনের নিয়োগ দিয়ে ১৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।এর আগে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনিম ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
সর্বশেষ
মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। সভায় আরও উপস্থিত...
এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ
কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় বগুড়ার বাগবাড়ী, পদ্মপাড়া ও মহাস্থানগড় এলাকায় সম্প্রতি...
প্রাইম ব্যাংকের সঙ্গে লে ডোরের চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি এবং লে ডোরের (জনপ্রিয় এবং প্রিমিয়াম ফ্রেঞ্চ বেকারি ও ক্যাফে চেইন) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের...
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবসায়িক কৌশল পর্যালোচনা
ডাচ-বাংলা ব্যাংক পিএলসির রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার...
সোনালী ব্যাংক স্টাফ কলেজে সোলার সিস্টেম উদ্বোধন
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন কার্যালয় ও স্থাপনায় বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার...







