উত্তরা ফাইন্যান্সের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন এএসএম শাহীন। এর আগে তিনি আইআইডিএফসি ফাইন্যান্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং করপোরেট ফাইন্যান্সের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। এএসএম শাহীনের দুই দশকের বেশি সময়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্যারিয়ার। তিনি ২০০০ সালে এবি ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি ব্র্যাক ব্যাংক, আইপিডিসি, মিডল্যান্ড ব্যাংক ও সর্বশেষ আইআইডিএফসিতে বিভিন্ন পদে কাজ করেন। তিনি মিডল্যান্ড ব্যাংকে করপোরেট ব্যাংকিং ডিভিশনে ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট হেড, আইপিডিসি ফাইন্যান্সে উপমহাব্যবস্থাপক ও হেড অব মিডিয়াম মার্কেট এন্টারপ্রাইস এবং সর্বশেষ আইআইডিএফসি ফাইন্যান্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং করপোরেট ফাইন্যান্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এএসএম শাহীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন।
সর্বশেষ
পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক...
মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে...
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। ১৬ জুন ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ...
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...














