ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বগুড়া জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ১৭ ফেব্রুয়ারি বগুড়ার শেরপুরস্থ পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ম্যানেজিং ম্যানেজিং ডিরেক্টর মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কেএম মুনিরুল আলম আল-মামুন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংপ্রধান একেএম মাহবুব মোরশেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদার এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ। সম্মেলনে বগুড়া জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।
সর্বশেষ
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ১৯...
সাউথইস্ট ব্যাংকের নতুন ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে সাউথইস্ট ব্যাংক পিএলসি নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লায় মোট ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে।...
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে আইপিডিসির চুক্তি
দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স...
প্রাইম ব্যাংক এবং কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা ও প্রায়োরিটি গ্রাহকরা বিশেষ...
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিমÑ ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দি ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইস এবং ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় বাংলাদেশ...













