ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিনিয়োগের মান উন্নততর করার লক্ষ্যে এক্সট্রা অ্যাফোটর্স ফর বেটার অ্যাসেট বেটার টুমোরো শীর্ষক ৪৫ দিনব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে ১৫ অক্টোবর ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএমএ ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। অন্যদের মাঝে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. ইদ্রিস। সভায় অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ঢাকার ৪ জোন প্রধান ও ৬ করপোরেট শাখার প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন।
সর্বশেষ
ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স। প্রবাসীদের ঘামঝরা এই অর্থ শুধু পরিবারের মুখে হাসিই ফোটায় না, দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারও সমৃদ্ধ করে। তবে দীর্ঘদিন...
এনসিসি ব্যাংক ও বিডার ও মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিনিয়োগকারীদের জন্য সেবা সহজতর, দ্রুততর ও সমন্বিত করার লক্ষ্যে এনসিসি ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ...
ব্যাংক এশিয়ার নেতৃত্বে নরসিংদীতে দিনব্যাপী ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম
ডিজিটাল লেনদেন সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে নরসিংদীতে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ শীর্ষক উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে লিড ব্যাংক হিসেবে নেতৃত্ব দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি।...
মেঘনা ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি চুক্তি
মেঘনা ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মধ্যে গ্যাস বিল সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় গ্রাহকরা মেঘনা...
অ্যাসসেন্ট হেলথের স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা
স্বাস্থ্য পরীক্ষায় কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা দিতে অ্যাসসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম...













