সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তিতে এসকোয়্যার নিট কম্পোজিট তার সক্ষমতা সম্প্রসারণে ইডকলের কাছ থেকে দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ৭৫ কোটি টাকা ঋণ সুবিধা পাবে। অনুষ্ঠানে ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ এবং এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. এহসানুল হাবিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্সর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইডকলের প্রধান বিনিয়োগ কর্মকর্তা নাজমুল হক, এসকোয়্যার নিট কম্পোজিটের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তাফিজুর রহমান এবং ইডকলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আশরাফ উল ইসলাম।
সর্বশেষ
পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক...
মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে...
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। ১৬ জুন ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ...
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...














