নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৯ আগস্ট ব্যাংকের পরিচালক হাফেজ আলহাজ মো. এনায়েত উল্যা প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইব্রাহিম নিট গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান মো. ইউসুফ, পাওয়ার পয়েন্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্বত্বাধিকারী আশরাফুজ্জামান পাপ্পু এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফকির গ্রুপের পরিচালক ফকির মুশফিকুজ্জামান ফাবি, ওসমান গার্মেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. ওসমান গনি। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। ব্যাংকের ঢাকা সাউথ জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনির আহমেদ উপস্থ’ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সর্বশেষ
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ১৯...
সাউথইস্ট ব্যাংকের নতুন ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে সাউথইস্ট ব্যাংক পিএলসি নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লায় মোট ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে।...
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে আইপিডিসির চুক্তি
দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স...
প্রাইম ব্যাংক এবং কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা ও প্রায়োরিটি গ্রাহকরা বিশেষ...
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিমÑ ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দি ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইস এবং ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় বাংলাদেশ...













