আল-আরাফাহ ইসলামী ব্যাংকে জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

0
258

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে। ১৩ জানুয়ারি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে টিকে থাকতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি অংশগ্রহণকারীদের এই প্রশিণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে উন্নত ও প্রতিযোগিতামূলক গ্রাহকসেবা নিশ্চিতকরণ, মানসম্মত ব্যবসা সম্প্রসারণ এবং ব্যাংকের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ জেনারেল ব্যাংকিং কার্যক্রমে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।