চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৮৯তম উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে নতুন উপশাখাটির উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঞা ও এসএম আবু জাফর এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ব্যাংকের এসইভিপি মো. হাবীব উল্লাহ। অন্যদিকে ফিরিঙ্গি বাজার উপশাখা থেকে ভার্চুয়ালি যুক্ত হন চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওন হেড ও এসইভিপি মো. সোয়েব ইসলাম চৌধুরী, চট্টগ্রাম আউটস্কার্ট রিজিওন হেড ও ইভিপি জামশেদ আহমেদ চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ীরা।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













