আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সমাধানে এমটিবি ও টিকে গ্রুপের অংশীদারত্ব

0
137

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও টিকে গ্রুপের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট পরিষেবার জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট হেড অফিস এমটিবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তি অনুসারে টিকে গ্রুপ এমটিবির করপোরেট ব্যাংকিং সলিউশন এমটিবি ই-ব্যাংক, ভার্চুয়াল অ্যাকাউন্টিং সিস্টেম (ভিএএস) এবং অন্যান্য এপিআইভিত্তিক কালেকশন সার্ভিসেসের মাধ্যমে সব ধরনের লেনদেন ও ডিস্ট্রিবিউটর কালেকশন নির্বিঘ্নে প্রক্রিয়া ও পরিচালনা করতে পারবে। একই সঙ্গে এমটিবি ই-ব্যাংক অ্যাপে বায়োমেট্রিক সুবিধা ব্যবহার করে সহজ ও নিরাপদভাবে এসব লেনদেন অনুমোদন ও সম্পন্ন করা যাবে।
এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এমটিবির হোলসেল ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড মোহাম্মদ মামুন ফারুক এবং টিকে গ্রুপের ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস) শফিউল আতাহার তাসলিম। অনুষ্ঠানে এমটিবির ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজ্যাকশন ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড মোহাম্মদ আশিক ইকবাল খান, হোলসেল ব্যাংকিং ডিভিশনের ইউনিট হেড ইমরান কালাম চৌধুরী, টিকে গ্রুপের সিনিয়র ম্যানেজার মো. আজিজুর রহমান রিগ্যানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।