ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর ১৩তম বার্ষিক সাধারন সভা ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক ও আইবিসিএমএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মো. ফসিউল আলমের সভাপতিত্বে আইবিবিএল ও আইবিসিএমএল পরিচালক মো. জয়নাল আবেদীন ও কামরুল হাসান এবং আইবিবিএল এর ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) ও আইবিসিএমএল এর পরিচালক মো. কায়সার আলী, আইবিবিএল এর অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিসিএমএলের-পরিচালক মো. ওমর ফারুক খান, আইবিবিএল এর সিএফও ও আইবিসিএমএল এর পরিচালক মো. আশরাফুল হক, এফসিএ, শেয়ার হোল্ডারদের মধ্যে আইবিবিএল এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো.আলতাফ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি. এম. মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের ও অন্যান্য শেয়ার হোল্ডারদের মধ্যে মো. সালেহ ইকবাল, আইবিসিএমএল এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ, কোম্পানী সচিব আবু সাঈদ মো. নাহিদ, এফসিএস এবং ইনচার্জ এডমিন মো. আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় শেয়ার হোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতি ক্রমে ডিসেম্বর ৩১, ২০২২ সালের আর্থিক বিবরনী অনুমোদনসহ অন্যান্য কার্যাবলী গৃহীত হয়।
সর্বশেষ
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবসায়িক কৌশল পর্যালোচনা
ডাচ-বাংলা ব্যাংক পিএলসির রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার...
সোনালী ব্যাংক স্টাফ কলেজে সোলার সিস্টেম উদ্বোধন
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন কার্যালয় ও স্থাপনায় বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার...
কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক উইং কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত...
ব্লুচিজে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকরা
সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি এবং ব্লুচিজের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ব্লুচিজে বিশেষ ছাড় ও...
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...














