ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) নতুন সভাপতি হয়েছেন লুতফুন নিসা সৌদীয়া খান। তার সঙ্গে সংগঠনটির সহ-সভাপতি হয়েছেন সৈয়দ মুস্তাফিজুর রহমান ও উৎপল কুমার দাস। গত রোববার আইবিএফবির ১৮তম বার্ষিক সাধারণ সভায় নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়। আইবিএফবির নতুন সভাপতি লুতফুন নিসা সৌদীয়া খান বাংলা ফোন, কমলিঙ্ক ইনফো টেক ও নিউটন ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান। আর নতুন সহ-সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান নভো কার্গো সার্ভিসেসের এমডি এবং সহ-সভাপতি (ফাইন্যান্স) উৎপল কুমার দাস পাওয়ারট্র্যাক গ্রুপের চেয়ারম্যান ও এমডি। কমিটিতে পরিচালক নির্বাচিত হয়েছেন সাতজন। তারা হলেনÑথেরাপ বাংলাদেশের পরিচালক মোহাম্মদ শামীম চৌধুরী, সজীব গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেম, ডাওয়ান গ্রুপের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ এরশাদ হুসেন রানা, ইউনাইটেড ইনভেস্টমেন্ট ও ট্রেডিং করপোরেশনের এমডি মোহাম্মদ ফখরুদ্দিন ও ইমপ্রেস কম্পিউটারাইজড লেবেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর কবির, বিজ সলিউশনের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল আলম এবং এসএস ট্রেডিং ওটিএস ড্রেজিংয়ের চেয়ারম্যান ও সিইও এবং ওয়েস্ট্রার্ন মেরিন গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...







