আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

0
182

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান উপস্থিত ছিলেন। এ ছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, মোহাম্মদ হোসেন, এসএম আবু জাফর ও সৈয়দ আবুল হাশেমসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী এবং ২২৬টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশগ্রহণ করেন।