ডাচ-বাংলা ব্যাংক পিএলসির দুদিনব্যাপী ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ শনি ও রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়। ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম মো. শিরিনের সভাপতিত্বে এ সম্মেলনে ব্যাংকের ২৪৩টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভাগীয় প্রধান এবং ক্লাস্টার প্রধানরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম মো. শিরিন ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বিগত বছরে ২ হাজার ৭০৪ কোটি টাকা পরিচালন মুনাফা এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শাখা ব্যবস্থাপক ও তাদের সহকর্মীদের অভিনন্দন জানান।














