এসবিএসি ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের চুক্তি

0
162

এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যকার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসবিএসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এস.এম. মঈনুল কবীরের উপস্থিতিতে ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সিইও শাহাদাত হোসাইন বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময়ে এসবিএসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় এসবিএসি ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডধারী এবং কর্মরতরা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের রুম ভাড়ায় ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।