সাউথইস্ট ব্যাংকের বেতন কার্ড ইন্স্যুরেন্স ক্লেইমের চেক হস্তান্তর

0
124

সাউথইস্ট ব্যাংক পিএলসির বেতন কার্ড কর্মসূচির আওতায় গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে শ্রাবণী নিটওয়্যার লিমিটেডের মৃত কর্মচারীর পরিবারের কাছে ইন্স্যুরেন্স ক্লেইম চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. খালিদ মাহমুদ খান ও শ্রাবণী নিটওয়্যারের ম্যানেজিং ডিরেক্টর মো. বেলায়েত হোসেন রিপন উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাসুম উদ্দিন খান, মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার-ই-আজম।