যমুনা ব্যাংক পিএলসির বৈদেশিক রেমিট্যান্স ড্রইং এগ্রিমেন্ট স্বাক্ষর

0
104

যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি মালয়েশিয়াভিত্তিক হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সঙ্গে একটি বৈদেশিক রেমিট্যান্স ড্রইং এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, যা ব্যাংকের বৈশ্বিক রেমিট্যান্স নেটওয়ার্ক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান সমন্বিত সহযোগিতা ও উন্নত সেবার মাধ্যমে আন্তঃসীমান্ত রেমিট্যান্স কার্যক্রম আরও জোরদার করবে।
এ চুক্তির আওতায় হরাইজন রেমিট এসডিএন বিএইচডি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে যমুনা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সংক্রান্ত সেবা এবং ওয়েজ আর্নার্স রেমিট্যান্স বন্ড সক্রিয়ভাবে প্রচার করবে। এর ফলে বাংলাদেশে প্রবাসী আয়ের নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য প্রবাহ আরও বৃদ্ধি পাবে এবং প্রবাসীদের আর্থিক সেবায় প্রবেশাধিকার সম্প্রসারিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরাইজন রেমিট এসডিএন বিএইচডির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহাব বিন আবদুল আজিজ এবং যমুনা ব্যাংকের এনআরবি ব্যাংকিং ও এফআর ডিভিশনের প্রধান মো. আব্দুস সোবহান। এ ছাড়া হরাইজন রেমিট এসডিএন বিএইচডির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।