ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

0
71

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুস সামাদ ও কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান।