দেশের স্বনামধন্য প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। ৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রেজাউল করিম। সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব কামরুজ্জামান, এফসিএমএ এবং সিএফও শামীম কবির।
এই সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।













