এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (এনসিসিবি সিকিউরিটিজ), এনসিসি ব্যাংকের একটি সাবসিডিয়ারি কোম্পানি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে সম্প্রতি একটি ঋণ চুক্তি হয়েছে যার আওতায় এনসিসিবি সিকিউরিটিজের নিজস্ব পোর্টফলিওতে বিনিয়োগের লক্ষ্যে আইসিবি ২৫০ মিলিয়ন টাকার ঋণ অনুমোদন করেছে। এ ঋণ সুবিধা এনসিসিবি সিকিউরিটিজের নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগে পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকার মতিঝিলস্থ আইসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিবির ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও এনসিসিবিএসএফএসএলের পরিচালক এম. শামসুল আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর ও হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নূরুল হুদা; মহাব্যবস্থাপক মো. হাবীব উল্লাহ এবং উপমহাব্যবস্থাপনা পরিচালক বাবুল চন্দ্র দেবনাথ। এনসিসি ব্যাংক ও এনসিসিবিএসএফএসএলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এনসিসিবিএসএফএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুল আরেফিন এবং এফএভিপি মোহাম্মদ দেলোয়ার হোসেন।













