পূবালী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

0
428

উৎকর্ষ ও উদ্ভাবনের ঐতিহ্য নিয়ে পূবালী ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক মান নিশ্চিতকল্পে পূবালী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫ সম্প্রতি প্রধান কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এই সম্মেলনে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক, নিয়ন্ত্রক আপডেট এবং উদ্ভাবনী কৌশল নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক আ ন ম মইনুল কবির। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক ও চিফ রিস্ক অফিসার মো. মনজুরুল ইসলাম মজুমদার। পূবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের জয়েন্ট ডিরেক্টর মোসা. নাজমিন নাহার ও ডেপুটি ডিরেক্টর রবিন চন্দ্র পাল।