এনসিসি ব্যাংক ও উত্তর সিটি করপোরেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

0
156

এনসিসি ব্যাংক সম্প্রতি উত্তর সিটি করপোরেশনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে এনসিসি ব্যাংকের গ্রাহকরা সহজেই ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্কসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ফি ও কর যেমনÑহোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, হোটেল ট্যাক্স, মার্কেট সালামি, হুইল ট্যাক্স ও অন্যান্য পৌরকর ইত্যাদি পরিশোধ করতে পারবে।
ঢাকা স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তর সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এবং এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান ও প্রধান হিসাব কর্মকর্তা মো. বরকত হায়াত এবং এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম, এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা, এসএভিপি ও হেড অব কার্ডস (চলতি দায়িত্ব) মোহাম্মদ আমিনুল ইসলাম এবং এফএভিপি ও ডিএফএস বিজনেস প্রধান মো. সাইফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।