রবি আজিয়াটার সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ব্র্যাক ব্যাংক

0
63

বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের বিটুবি অ্যাপ ডেভেলপারদের ডিজিটাল ফাইন্যান্সিং সুবিধা দেওয়ার লক্ষ্যে রবি আজিয়াটা পিএলসির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এর আওতায় ব্যাংকটি উদীয়মান বিটুবি ডেভেলপারদের এসএমই ডিজিটাল মাইক্রোলোন দেবে। এ উপলক্ষে সম্প্রতি রবির করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং রবি আজিয়াটার চিফ কমার্শিয়াল অফিসার (মার্কেট অপারেশন) শিহাব আহমাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।