এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ১৫তম ব্রেভারি অ্যান্ড কারেজ অ্যাওয়ার্ড শীর্ষক সম্মাননা প্রদান করেছে। এবারের আয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম, মাহফুজা খাতুন ও মাসুমা বেগমের পরিবারকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এ উপলক্ষে সম্প্রতি এমটিবির করপোরেট হেড অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নিহতদের পরিবারের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে এমটিবির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক খাজা নার্গিস হোসেন ও স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কৈরী উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিআরও চৌধুরী আখতার আসিফ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ক্যামেলকো রেইস উদ্দিন আহমাদ এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













