ওয়ান ব্যাংক পিএলসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত স্পেশাল ক্যাডার অফিসার ও ক্যাডার অফিসারদের (অষ্টম ব্যাচ) মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) আবু জাফর মো. সালেহ। এসভিপি ও হেড অব ট্রেনিং মোহাম্মদ মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসভিপি ও সিনিয়র ম্যানেজার মো. সাব্বির শওকত হায়াত এবং ভিপি (মানবসম্পদ বিভাগ) কাওসার সাত্তার। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫২ জন স্পেশাল ক্যাডার অফিসার ও ক্যাডার অফিসারের মধ্যে সনদ বিতরণ করা হয়।
সর্বশেষ
পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক...
মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে...
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। ১৬ জুন ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ...
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...













