জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং প্রোডাক্টস ক্যাম্পেইন

0
57

দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির বোর্ডবাজার শাখার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাংকিং প্রোডাক্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবা, ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং অন্যান্য সেবা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. এটিএম জাফরুল আযম। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের গাজীপুর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক রেহানা খাতুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।