জনাব মোমতাজুল করিম এন আহমেদ ৭ অক্টোবর মেঘনা ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় ও বহুজাতিক ব্যাংক কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যাংকার। জনাব আহমেদ তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)-এ এবং পরবর্তীতে এনআরবি ব্যাংক পিএলসিতে কর্মরত ছিলেন। সবশেষ তিনি ব্যাংক আল ফালাহ লিমিটেড, বাংলাদেশের করপোরেট ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। করপোরেট ব্যাংকিং, এসএমই ও কৃষি ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ও স্ট্রাকচার্ড ফাইন্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে। পাশাপাশি তিনি সাইবার নিরাপত্তা ও ট্রেডবেজড মানি লন্ডারিং প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা এবং সার্টিফিকেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।
সর্বশেষ
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ১৯...
সাউথইস্ট ব্যাংকের নতুন ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে সাউথইস্ট ব্যাংক পিএলসি নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লায় মোট ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে।...
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে আইপিডিসির চুক্তি
দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স...
প্রাইম ব্যাংক এবং কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা ও প্রায়োরিটি গ্রাহকরা বিশেষ...
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিমÑ ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দি ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইস এবং ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় বাংলাদেশ...













