ইবিএল কার্ডধারীদের বিশেষ সুবিধা দেবে শ্রীলঙ্কান হলিডেজ

0
76

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের অবসরকালীন ভ্রমণ শাখা শ্রীলঙ্কান হলিডেজ ইস্টার্ন ব্যাংক কার্ডধারীদের বিশেষ সুবিধা দেবে। ইবিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং বাংলাদেশে শ্রীলঙ্কান হলিডেজ প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান সায়মন হলিডেজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আশফিয়া জান্নাত সালেহ সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল রিটেইল অ্যালায়েন্স বিভাগ প্রধান ফারজানা কাদের, সাইমন হলিডেজের মহা-্যবস্থাপক মো. ইউসুফ সোহেল, ইবিএল রিটেইল অ্যালায়েন্স বিভাগের ব্যবস্থাপক শেখ আসিফ শৌমসহ আরও অনেকে।