পূবালী ব্যাংক পিএলসির টঙ্গী শিল্প এলাকা উপশাখার শুভ উদ্বোধন

0
195

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসির টঙ্গী শিল্প এলাকা উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টঙ্গী শিল্প এলাকা উপশাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের গাজীপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান। এ সময় সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।