রূপালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন করপোরেট-১ শাখাগুলোর আগস্ট ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় শ্রেণিকৃত ঋণ থেকে আদায়, সিএমএসএমই ঋণ বিতরণ এবং মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন। সভায় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পারসুমা আলম উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রধান কার্যালয়ের আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদ, বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন, ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, মহাব্যবস্থাপক (সিআইটিও) মো. ওয়াহিদুল ইসলাম সরকার, প্রধান আইন কর্মকর্তা মো. নজরুল ইসলাম হাওলাদার এবং আইন বিভাগ ও আদায় বিভাগ-১, ২, ৩-এর উপমহাব্যবস্থাপক এবং বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন করপোরেট-১ শাখাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
মার্কেন্টাইল ব্যাংকের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মধ্যে উপহারসামগ্রী হস্তান্তর
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আশকোনা হজ ক্যাম্পে প্রথম হজ ফ্লাইটের হাজিদের মধ্যে হজের উপহারসামগ্রী বিতরণ করেছে। ১৭ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং পরিষেবা
তাকওয়ার সৌজন্যে...
রেমিট্যান্সের সেরা ১০ ব্যাংকের তালিকায় ট্রাস্ট ব্যাংক
রেমিট্যান্স সংগ্রহের সেরা ১০ ব্যাংকের মধ্যে স্থান করে নিয়েছে ট্রাস্ট ব্যাংক। সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এই...
হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
স্বাস্থ্য পরীক্ষায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের জন্য ডিসিসিআইর প্রস্তাবনা
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫ শতাংশের স্থলে ২৫ শতাংশ নির্ধারণ, ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করা, জিডিপিতে করের অবদান...
এডিবি ২০২৫ সালে তার কার্যক্রম ২৯.৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৫ সালের জন্য নিজস্ব তহবিল থেকে ২৯.৩ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে...













