যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

0
129

যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি নাজিমগড় রিসোর্টসের সঙ্গে একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে। গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও নূর মোহাম্মদ এবং নাজিমগড় রিসোর্টসের পরিচালক আবু রুশদ তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ ছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় যমুনা ব্যাংকের সব (ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড) কার্ডধারীরা রিসোর্টের রুম ভাড়ায় সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এই চুক্তি যমুনা ব্যাংকের গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতিরই একটি অংশ, যা গ্রাহকদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।