বেসরকারি ট্রাস্ট ব্যাংকের এটিএম ও ডেবিট কার্ড সেবা আড়াই দিনের বেশি বন্ধ থাকবে। এই সময়ে ব্যাংকটি তাদের প্রযুক্তিগত সেবার মানোন্নয়নের কাজ করবে। এ কারণে সাময়িকভাবে ব্যাংকটির গ্রাহকদের এটিএম ও ডেবিট কার্ড সেবা বন্ধ থাকবে। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ব্যাংকটির ডেবিট কার্ডে লেনদেন, পয়েন্ট অব সেলস বা পিওএস সেবা, এটিএম ও এসএমএস বা ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকটি জানিয়েছে, কারিগরি অপরিহার্য রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক এই অসুবিধায় পড়তে হচ্ছে গ্রাহকদের। এ জন্য ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়। উল্লিখিত বিষয়ে গ্রাহকদের আরও কোনো তথ্য জানার থাকলে ব্যাংকের কল সেন্টার ১৬২০১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













