শাহজালাল ইসলামী ব্যাংক গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজকে আর্থিক অনুদান

0
91

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত গরিব ও অসহায় মানুষদের আশ্রয় প্রদানের লক্ষ্যে নাটোরের লালপুুরে নির্মাণাধীন গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজকে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর শাহজালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজের সভাপতি মো. আলমগীর কবীরের কাছে ওই অনুদানের চেক প্রদান করেন। চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএম সাইফুল ইসলাম, ব্যাংকের এসএভিপি মো. জাকির হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কেএম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।