মেঘনা ব্যাংক এবং সেবা ফিনটেক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
88

সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি এবং সেবা ফিনটেক লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় মেঘনা ব্যাংক সেবা ফিনটেক লিমিটেডের গ্রাহকদের জন্য ডিজিটাল সল্যুশনের মাধ্যমে দ্রুত, নিরাপদ এবং সহজ লেনদেন নিশ্চিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাদিকুর রহমান এবং সেবা ফিনটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইলমুল হক সজীব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের হেড অব অপারেশনস খালেদ হোসেন, হেড অব টেকনোলজি অপারেশনস জনাব মুহাম্মদ পাভেল আখতার, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট, ফরেন রেমিট্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং শেখ পারভেজ মারেকার, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের ইনচার্জ মো. কাইয়ুম হুসাইন এবং সেবা ফিনটেকের ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স মনিরুজ্জামান মনির, স্ট্র্যাটেজিক গ্রোথ পার্টনারশিপের ম্যানেজার রিফাত শাহরুখ এবং সিনিয়র অফিসার তানজিম মাহমুদ রাকিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা।