সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন

0
80

২ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মীদের জন্য আর্থিক ও জীবনধারাভিত্তিক সেবা সহজতর করার একটি যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং সাউথইস্ট ব্যাংকের পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মো. আবদুছ সবুর খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মো. এনামুল কবীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক প্রফেসর ড. মো. আশিকুর রহমান এবং অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবু সালেহ মো. পারভেজ।
অন্যদিকে সাউথইস্ট ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন প্রধান বিলকিস জাহান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা শাখার প্রধান মুহাম্মদ মুনিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও স্যার ইকবাল রোড শাখার প্রধান মো. আবদুল হাই, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. শামসুর রহমান ভূঁইয়া এবং খুলনা কার্ড সেন্টারের ইনচার্জ মো. সাব্বির খানসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।