পূবালী ব্যাংক নোবিপ্রবিকে অ্যাম্বুলেন্স প্রদান

0
105

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি উপহারস্বরূপ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ (মুরাদ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের নোয়াখালী অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সরদার। এ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীসহ পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।