শাহজালাল ইসলামী ব্যাংকের আর্থিক অনুদান প্রদান

0
206

সমাজের সুবিধাবঞ্চিত গরিব ও অসহায় মানুষদের স্বল্পমূল্যে উন্নতমানের চিকিৎসাসেবা প্রদানের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে শাহজালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২ জুন শাহজালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. মুহিব উল্লাহ খোন্দকারের কাছে ওই অনুদানের চেক প্রদান করেন। চেক প্রদানকালে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইউ. আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএম সাইফুল ইসলাম, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার, ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. আমজাদ হোসেন, ব্যাংকের এফএভিপি মো. সানাউর রশিদ (সাগর) এবং জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কেএম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।