প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে ফরাজী হাসপাতালের চুক্তি স্বাক্ষর

0
117

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ফরাজী হাসপাতাল লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী প্রাইম ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা ফরাজী হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবা সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়েছে।
প্রাইম ব্যাংকের ইভিপি ও চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার এমএম রাবিউল হাসান এবং ফরাজী হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এম. মোক্তার হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসেন মোহাম্মদ জাকারিয়া, ফরাজী হাসপাতালের করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড কমিউনিকেশনের প্রধান মো. মোজাম্মেল হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।