ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে সচিবালয় থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ

0
481

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার পর আবার নগর ভবনের সামনে এসে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা।
আজ শনিবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। তারা গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।