এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ

0
123

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩০০ প্রান্তিক চাষির মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক চাষিদের মধ্যে সরিষার বিভিন্ন সবজির বীজ এবং ব্যাকপ্যাক স্প্রেয়ার বিতরণ করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. মনিরুল আলমের সভাপতিত্বে এ সময় আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইভিপি এবং চট্টগাম অঞ্চলের প্রধান আলী তারেক পারভেজ ও আনোয়ারা শাখার ব্যবস্থাপক এসএম মইন উদ্দীন আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।