২০২৩ সালের বিভিন্ন সূচকের মূল্যায়নের ভিত্তিতে সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৩ প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১৪ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করে। শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণকালে মঞ্চে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দীন, শাহজালাল ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার এবং ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম
রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম...
পদোন্নতি পেয়ে ব্যাংক এশিয়ার এএমডি হলেন জিয়াউল হাসান মোল্লা
ব্যাংক এশিয়া পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা। তিনি ২০১৮ সাল থেকে এ ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে...
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব...
শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির সভা অনুষ্ঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৮তম সভা ২৮ এপ্রিল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের স্বতন্ত্র...
সিটি ব্যাংক-ওয়াটার ডট ওআরজির নতুন উদ্যোগ
দেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি দুই বছর মেয়াদি একটি যৌথ উদ্যোগ শুরু করেছে। এ নিয়ে সম্প্রতি...













