ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তিনটি ক্যাটাগরিতে ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪ পেয়েছে। কার্ডে সর্বোচ্চ লেনদেনের জন্য এক্সিলেন্স ইন কনজ্যুমার কার্ডস-ডেবিট, এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ডস ও এক্সিলেন্স ইন ই-কমার্স পেমেন্ট এ পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ভিসা লিডারশিপ কনকেভ-২০২৪ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের কাছ থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, মোহাম্মদ রেজাউল করিম ও মো. মোশাররফ হোসেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে ইউএস অ্যাম্বেসি ঢাকা অফিসের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টর ডাইরেক্টর রাফেজা আক্তার কান্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
সিটি ব্যাংক-ওয়াটার ডট ওআরজির নতুন উদ্যোগ
দেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি দুই বছর মেয়াদি একটি যৌথ উদ্যোগ শুরু করেছে। এ নিয়ে সম্প্রতি...
হামদর্দ ইউনিভার্সিটিতে প্রাইম ব্যাংকের এমপাওয়ারিং ইয়ুথবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইম একাডেমিয়ার আওতায় হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটির ভয়েস অব বিজনেস ক্লাবের সহযোগিতায় সম্প্রতি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন : এনগেজিং অ্যান্ড...
প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউন হল মিটিং অনুষ্ঠিত
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চলমান ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬-এর অংশ হিসেবে ২৫ এপ্রিল কুমিল্লা ও সিলেটে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার টাউন...
কমিউনিটি ব্যাংক ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সফলভাবে উদ্বোধন করেছে। বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে...
নওগাঁয় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
সাম্প্রতিক শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁ জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্ট ব্যাংকিং...













